শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

করোনা আক্রান্ত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক:ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিংয়ের করোনা শনাক্ত হওয়ার পর দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার তার করোনা শনাক্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি করার তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।এর আগে, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার পাঁচটি পরামর্শ দিয়েছিলেন মনমোহন সিং।এদিকে, ভারতে গত ২৪ ঘণ্টায় আরো দুই লাখ ৭৩ হাজার ৮১০ জনের করোনা শনাক্ত হয়। যা দেশটিতে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে টানা পঞ্চম দিনের মতো দেশটিতে দিনে দুই লাখের বেশি রোগী শনাক্ত হলো। এখন পর্যন্ত দেশটিতে এক কোটি ৫০ লাখ ৬১ হাজার ৯১৯ জন শনাক্ত হয়েছেন। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো এক হাজার ৬১৯ জন। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন এক লাখ ৭৮ হাজার ৭৬৯ জন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102