শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২৫৩ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: ২০২৪ থেকে ২০৩১ সালের ছেলেদের আইসিসি টুর্নামেন্টের স্বাগতিকদের নাম ঘোষণা করেছে আইসিসি। ঘোষণা অনুযায়ী, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। সঙ্গে সহযোগী আয়োজক হিসেবে থাকবে ভারত।

আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি।

২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত ক্রিকেটের ৮টি বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজক কোন দেশ হবে সেটি ঘোষণা করেছে আইসিসি। টুর্নামেন্টগুলো হবে ১৪টি দেশে। ৮টি টুর্নামেন্টের মধ্যে হবে দুটি ওয়ানডে বিশ্বকাপ, চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি চ্যাম্পিয়নস ট্রফি।

ঘোষণা অনুযায়ী, প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102