সোমবার, ১১ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত

বাহরাইনে এসএসসি পরীক্ষা শুরু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৪৮৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সারাদেশের মতো পদার্থ বিজ্ঞানের পরীক্ষা দিয়ে বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রোববার স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হওয়া এবারের এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার দিকে বাড়তি নজর দেওয়া হয়।

সারাবিশ্বে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর প্রথম শুরু হওয়া এবারের এসএসসি পরীক্ষায় দেশটির বাংলাদেশ স্কুল থেকে মোট ৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে নিয়মিত ২৩ জন এবং বাণিজ্যিক বিভাগ থেকে ৪৬ জনের মধ্যে অনিয়মিত ২ জন শিক্ষার্থী রয়েছে।

স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিদা বেগম জাগো নিউজকে জানান, বিজ্ঞান বিভাগ থেকে ছাত্রের সংখ্যা ১০ জন এবং ছাত্রীর সংখ্যা ১৩ জন। বাণিজ্যিক বিভাগ থেকে ছাত্রের সংখ্যা ২৭ জন এবং ছাত্রীর সংখ্যা ১৯ জন অংশ নিয়েছে।

এবারের এসএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বিদেশ থেকে ৯টি কেন্দ্রের মাধ্যমে মোট ৪২৯ পরীক্ষার্থী অংশ নিয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এবারের পরীক্ষায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। ১০০ নম্বরের পরিবর্তে ৫০ নম্বরে এবং পরীক্ষার সময় তিন ঘণ্টার পরিবর্তে দেড় ঘণ্টা করা হয়েছে।

এছাড়া অটিস্টিক ও প্রতিবন্ধী পরীক্ষার্থীদের অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হবে বলে জানা যায়।

বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শন করেন বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম, লেবার কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ মুয়িজ চৌধুরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিদা বেগম প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102