শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার এর সাক্ষাৎ অনুষ্ঠিত পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় মন্ত্রিপরিষদ সচিবের সাথে সম্পাদকদের মতবিনিময়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৪০৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নির্ধারণে শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্পাদকদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


সভায় মন্ত্রিপরিষদ সচিব চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার সেতুবন্ধন হিসেবে সাংবাদিকগণের গুরুত্ব তুলে ধরেন। সাংবাদিকদের প্রচেষ্টায় চতুর্থ শিল্পবিপ্লবের সুযোগসমূহ সঠিকভাবে তুলে ধরতে অনুরোধ জানান তিনি। যেকোন চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে সহযোগিতা প্রদানে সর্বদা প্রস্তুত রয়েছে বলে সম্পাদকবৃন্দ মন্ত্রিপরিষদ সচিবকে আশ্বস্ত করেন। খবর তথ্য বিবরণীর।


মতবিনিময় সভায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মো. আব্দুল মান্নান চতুর্থ শিল্পবিপ্লব সংক্রান্ত পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।   


মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান, সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন দি ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শাহ হোসেন ইমান, ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক, দৈনিক আমাদের নতুন সময় সম্পাদক ও প্রকাশক নাঈমুল ইসলাম খান, দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর সম্পাদক নঈম নিজাম এবং দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমুখ। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102