শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন চান না সাংসদ একরামুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৪৮৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, নোয়াখালী: স্থানীয় নির্বাচনে (ইউনিয়ন ও পৌরসভা) আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বাতিলের আবেদন করেছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের প্যাডে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এক চিঠিতে এ আবেদন করেন। ওই চিঠি আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার হাতে পৌঁছানো হয়েছে বলে জানিয়েছেন একরামুল করিম চৌধুরী।

চিঠিতে তিনি উল্লেখ করেন, দেশব্যাপী ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন বিএনপিসহ কতিপয় রাজনৈতিক দল বর্জন করেছে। এক্ষেত্রে দলগত মনোনয়নে আওয়ামী লীগ ও আমাদের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দলীয়ভাবে মনোনীত চেয়ারম্যান ও মেয়র প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করছে। এ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলেও কোন্দল সৃষ্টি এবং চক্রান্ত করে আমাদের দলীয় প্রার্থীর বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘাত সৃষ্টি করছে। দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং আমাদের দলীয় নেতা কর্মীদের রক্তাক্ত সংঘাত থেকে মুক্তির প্রত্যাশায় উন্মুক্ত ভাবে (স্বতন্ত্র) নির্বাচনের আহ্বান করেন।

চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, দুঃখজনক হলেও সত্যি ওই সব রাজনৈতিক দলগুলোর চক্রান্তে ইতোমধ্যে আমাদের দলের বেশ কয়েকজন কর্মী মৃত্যুবরণসহ অনেকে আহত হয়েছেন। এসব গোলযোগে বিএনপিসহ নির্বাচন বর্জনরত অন্য কোনো দলের কেউ হতাহত হয়নি। আহত ও নিহতদের মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন।

সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেন, দেশের বিভিন্ন স্থানে স্থানীয় নির্বাচনে সংঘাত ও সহিংসতার কারণে প্রাণহানির মতো ঘটনাও ঘটছে। আমি আমার সংসদীয় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ইউনিয়ন ও পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন না দিয়ে উন্মুক্ত মনোনয়ন দেওয়ার জন্য আমাদের নেত্রীর কাছে আবেদন করেছি।

একরামুল করিম চৌধুরী আরও বলেন, আশা করি আমাদের নেত্রী শেখ হাসিনা বিষয়টি বিবেচনায় রাখবেন। তিনি চাইলে সব সম্ভব। সংঘাত ও সহিংসতা রোধে এ উদ্যোগ জরুরি হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রগুলো দাবি করেছে, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়ার পর তিনি মনে করছেন তার সমর্থিত লোকজন দলীয় (নৌকা) মনোনয়ন পাবে না। তাই তিনি এমন কৌশল নিয়েছেন।

তবে নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, স্থানীয়ভাবে দলের সিদ্ধান্ত নেওয়ার তিনি কেউ না। আগে তিনি অযোগ্য লোকদের নৌকা দিতে সুপারিশ করেছেন। এবার তা হবে না ভেবেই এমনটা চাচ্ছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102