রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

লালমনিরহাটে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৫০৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএস) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। 

শুক্রবার  ভোরে ওই সীমান্তের ৯১৭ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- গোড়ল ইউনিয়নের মালগড়া এলাকার আলতাব হোসেনের ছেলে আসাদুজ্জামান ভাসানী ও ঈদ্রিস আলীর ছেলে মোসলেম উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদুল ইসলাম। তিনি জানান, গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তের ওপারে গরু আনতে যান আসাদুজ্জামান ভাসানী ও মোসলেম উদ্দিনসহ তার সঙ্গীরা। ফেরার পথে বিএসএফের ক্যাম্পের টহলে থাকা সদস্য তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি যুবক নিহত হন। 

ঘটনার পরই বিএসএফ সদস্যরা নিহতদের লাশ নিয়ে গেছে বলে জানান মাহামুদুল ইসলাম।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, স্থানীয়রা বিষয়টি জানিয়েছেন। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102