সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

স্থগিত হলো তিন ব্যাংকের নিয়োগ পরীক্ষা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৪৯৬ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: স্থগিত করা হয়েছে তিন ব্যাংকের নিয়োগ পরীক্ষা। এই পরীক্ষা হলো সোনালী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সিনিয়র অফিসার (আইটি) এবং জনতা ও সোনালী ব্যাংকের অ্যাসিসটেন্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। 

বৃহস্পতিবার সন্ধ্যায় এই তিন ব্যাংকের দুই পদের লিখিত পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।

তিনি বলেন, অনিবার্য কারণে ব্যাংকার্স সিলেকশন কমিটির তিন ব্যাংকের দুই পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে গত শনিবারের পরীক্ষার বিষয়ে আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। এর জবাব পেলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ১৩ নভেম্বর (শনিবার) সিনিয়র অফিসার আইটি পদের পরীক্ষা এবং অ্যাসিসটেন্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের পরীক্ষা ২০ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।পরীক্ষার পরবর্তী সূচি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট erecruitment.bb.org.bd এবং গণমাধ্যমে প্রকাশ করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102