মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

নাটোরের লালপুরে ৭৮ বোতল ফেন্সিডিল সহ আটক ২

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৪৭৫ এই পর্যন্ত দেখেছেন

নাটোর সংবাদদাতাঃ নাটোরের লালপুর থেকে ৭৮ বোতল ফেনসিডিলস ২ জনকে আটক করেছে র‌্যাব। বুধবার(১০ নভেম্বর)ভোর ৬ টার দিকে নাটোর জেলার লালপুর থানাধীন অমৃতপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ৭৮ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে র‌্যাব।

আটককৃতরা হলো রাজশাহীর বাঘা উপজেলার হেলালপুর গ্রামের নজরুল ইসলাম এর ছেলে রুবেল মোল্লা (৩২) ও একই উপজেলার আড়পাড়া গ্রামের মৃত আকছেদ আলীর ছেলে আসাদুল ইসলাম (৪২)।

র‌্যাব-৫ রাজশাহী,সিপিসি-২ নাটোর ক্যাম্প থেকে প্রেরিত এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০ নভেম্বর বুধবার ভোর ছয়টার দিকে নাটোর জেলার লালপুর থানাধীন অমৃতপাড়া এলাকায় কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় রুবেল মোল্লা ও আসাদুল ইসলামের পরিহিত জ্যাকেটের ভিতর অভিনব কায়দায় রক্ষিত ৭৮ বোতল (যার আনুমানিক মূল্য ৭৮ হাজার টাকা) ফেন্সিডিলসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুইজন স্বীকার করে যে পরস্পরের যোগসাজসে দীর্ঘদিন যাবৎ পরিহিত বিশেষ ধরণের জ্যাকেটের ভিতর অভিনব কায়দায় আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয় করে আসছিল। তারই ধারাবাহিকতায় আজ বিক্রয়ের উদ্দেশ্যে ওই ৭৮ বোতল ফেনসিডিল নিজেদের হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে।এ ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102