বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট প্রত্যাহার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৪৯০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকের পর চলমান ধর্মঘট প্রত্যাহার করেছেন ট্রাক, কাভার্ডভ্যান ও পণ্যবাহী পরিবহণ মালিক-শ্রমিকরা।

সোমবার রাত ৮টার পর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন পণ্য পরিবহণ মালিক-শ্রমিকরা।  বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী বলেন, ট্রাক কাভার্ডভ্যান মালিক ও শ্রমিকদের দাবি যৌক্তিক। এ কারণে বিজিএমইএ, বিকেএমইএ, এফবিসিসিআইকে অনুরোধ করব তাদের সেবার যৌক্তিক ভাড়া নির্ধারণ করতে। আমাদের সঙ্গে মালিক শ্রমিকরা আলোচনা করে এখন থেকেই ধর্মঘট প্রত্যাহার করেছেন। এখন থেকেই পরিবহণ চলবে।

এরআগে রাত সোয়া ৮টায় বৈঠক শুরু হয়। বৈঠকে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার ও মালিক-শ্রমিক নেতারাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

গত বুধবার মধ্যরাত থেকে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে সরকার। এর প্রতিক্রিয়ায় পরদিন থেকেই পণ্যবাহী ট্রাক-কাভার্ডভ্যান বন্ধ করে দেন মালিকরা। শুক্রবার শুরু হয় সড়ক পরিবহণ ধর্মঘট। শনিবার থেকে লঞ্চ চলাচলও বন্ধ করে দেয়া হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102