শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

মার্কিন রাষ্ট্রদূত গেলেন তারা মসজিদ পরিদর্শনে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৪২১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: রাজধানীর আরমানিটোলার ঐতিহাসিক তারা মসজিদ পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। রোববার এক টুইট বার্তায় এ তথ্য জানান তিনি।

টুইটে রবার্ট মিলার লিখেন, সম্প্রতি মনোরম তারা মসজিদ পরিদর্শন করেছি। সেখানে ধর্মীয় নেতা ও মাদরাসাছাত্রদের সঙ্গে সাক্ষাৎ করেছি।

ধর্মীয় স্বাধীনতা সবার অধিকার উল্লেখ করে মিলার লিখেছেন, বাংলাদেশের যারা ধর্মীয় স্বাধীনতা চান তাদের পাশে আছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, ঐতিহাসিক তারা মসজিদ পুরান ঢাকার আরমানিটোলার আবুল খয়রাত রোডে অবস্থিত। এটি ঠিক ক‌বে প্রতিষ্ঠিত হ‌য়ে‌ছিলো, তার কোনো তারিখযুক্ত শিলালিপি নেই। ত‌বে বাংলা‌পি‌ডিয়ার তথ্য অনুযায়ী, মসজিদটির নির্মাতা ঢাকার জ‌মিদার মির্জা গোলাম পীর।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102