শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ১৭ নভেম্বর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৩৮৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশের আকাশে দেখা গেছে আরবি মাস রবিউস সানির চাঁদ। ফলে রোববার (৭ নভেম্বর) থেকে ১৪৪৩ হিজরি সনের এ মাস শুরু হবে। এতে করে ১৭ নভেম্বর (১১ রবিউস সানি) বুধবার সারাদেশে পালিত হবে ফাতেহা-ই-ইয়াজদাহম।

বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সভায় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102