শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

সারাদেশে আকাশ মেঘলা থাকতে পারে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৪৬৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৩ দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। এ ছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে। শুক্রবার (৫ নভেম্বর) এই উপজেলায় তাপমাত্রা ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ ছাড়া ঢাকায় (৫ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৭ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৬ টা ৮ মিনিটে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102