শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

ধর্মঘট তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন সেতুমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৪৮৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জনগণের দুর্ভোগ ও পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

শুক্রবার (৫ নভেম্বর) সকালে পরিবহন ও সেতুমন্ত্রী তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে পরিবহন মালিক শ্রমিকদের প্রতি এ আহ্বান জানান।

ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিকদের ডাকা ধর্মঘট চলছে। শুক্রবার সকাল থেকে বেশিরভাগ জেলায় বন্ধ রয়েছে বাস ও পণ্যবাহী যান। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের।

ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী ৭ নভেম্বর রোববার বিআরটিএর ভাড়া পনর্নিধারিত কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ-আলোচনা করে ভাড়া নির্ধারণ করা হবে।  পুনর্নিধারিত ভাড়া যাতে বাস্তবভিত্তিক এবং জনগণের সহনীয় পর্যায়ে থাকে তা দেখা হবে।’

এ সময় বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর টোলহার বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ খরচ বেড়ে যাওয়ায় যানবাহনের শ্রেণীবিন্যাস এবং টোলহার বৃদ্ধি করা হয়েছে।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু সেতুতে সর্বশেষ ২০১১ সালে টোল বাড়ানো হয়েছিল, দীর্ঘ ১০ বছর পর এই সেতুর টোল বাড়ানো হয়েছে। অন্যদিকে ২০০৮ সালে মুক্তারপুর সেতু চালু হওয়ার পর এই প্রথম সেখানে টোল বাড়ানো হয়েছে।’

সেতুমন্ত্রী বাস্তবভিত্তিক ও যৌক্তিক হারে টোলের হার বৃদ্ধির বিষয়টি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান।

এর আগে বুধবার (৩ নভেম্বর) জ্বালানি তেলের দাম প্রতি লিটার ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সরকারের এক প্রজ্ঞাপনে বলা হয়, বুধবার রাত ১২টা থেকেই বর্ধিত এই দাম কার্যকর হবে।

জ্বালানি তেলের দাম এক লাফে ১৫ টাকা বেড়ে যাওয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) ধর্মঘটের ডাক দেয় বিভিন্ন জেলার পরিবহন মালিক-শ্রমিকদের সংগঠন। তারা জানায়, শুক্রবার (৫ নভেম্বর) থেকে বাস ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রাখবে তারা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102