মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

বিদেশি বিনিয়োগ আনতে প্রবাসীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৫১০ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশি বিনিয়োগকারীদের অংশীদার করে বাংলাদেশে বিনিয়োগ আনুন। দেশের উন্নয়নের সহযাত্রী হোন। 

বৃহস্পতিবার লন্ডনের কুইন এলিজাবেথ সেন্টারের চার্চিল হলে আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১ : বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠা‌নে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠা‌নে ভি‌ডিও কনফা‌রে‌ন্সিংয়ের মাধ‌্যমে যুক্ত হ‌ন প্রধানমন্ত্রী। প্রবাসী ব‌্যবসায়ীরা দে‌শে বি‌নি‌য়োগ কর‌লে তা‌দের সব ধর‌নের সু‌যোগ-সু‌বিধা নি‌শ্চিতের আশ্বাস দেন তিনি।

শেখ হা‌সিনা ব‌লেন, আমা‌দের বাংলা‌দেশি ব‌্যবসায়ীরা যারা আছেন, তা‌দের‌কে আমি অনু‌রোধ কর‌ব যে আপনারা এখন নি‌জের দে‌শে আসেন, ইন‌ভেস্ট ক‌রেন। আর এখা‌নে যারা ব‌্যবসা কর‌ছেন, আপনারা বাংলা‌দে‌শে আপনা‌দের ইন্ডাস্ট্রি কর‌তে পা‌রেন। আপনারা আ‌সেন এবং যারা ব্রিটিশ ইন‌ভেস্টরস আছে, তা‌দের‌কে পার্টনার ক‌রে নি‌য়ে আসেন। তা‌দের সা‌থে আপনারা বাংলা‌দে‌শে এসে ব‌্যবসা ক‌রেন।

ব‌্যবসায়ী‌দের আশ্বস্ত ক‌রে সরকার প্রধান ব‌লেন, ব রকম সু‌যোগ-সু‌বিধা আপনারা পা‌বেন। আর কা‌রও য‌দি কোনো অসু‌বিধা থা‌কে, অবশ‌্যই আমি আছি। সব ধর‌নের.. সহজভা‌বে যা‌তে ব্যবসা কর‌তে পা‌রেন, সেই ব্যবস্থাটা আমরা ক‌রে দেব।

তিনি বলেন, আমি খুব খু‌শি হ‌ব, আমা‌দের বাংলা‌দে‌শি যারা আজ‌কে গ্রেট ব্রিটে‌নের বি‌ভিন্ন জায়গায় বসবাস কর‌ছেন, তারা য‌দি বাংলা‌দে‌শে আসেন এবং ব্যবসা ক‌রেন। তা‌দের জন্য বি‌শেষ ব্যবসা দেয়া হ‌বে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102