বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

মৌলভীবাজারের আলোচিত নাজমুল হত্যা মামলার মূল আসামি ঢাকায় গ্রেফতার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৫১৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজার বণিক সমিতির সভাপতি নাজমুল হাসানকে কুপিয়ে হত্যা করার প্রদান আসামি তফাজ্জল আলী (৩৫)কে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

পুলিশ সুপার বলেন, গত ৩১ অক্টোবর দুপুর দেড় টার সময় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজার বণিক সমিতির সভাপতি নাজমুল হাসানকে কুপিয়ে গুরুতর আহত করা হয় যার প্রেক্ষিতে পরবর্তীতে ভিকটিমের মৃত্যু হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সারাদেশে আলোড়ন তৈরি হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরো বলেন, মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতারকৃতদের অবস্থান সনাক্ত করে ৪ নভেম্বর বৃহস্পতিবার ভোররাতে অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মোজাহিদুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল ঢাকার কমলাপুর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার মূল আসামি তফাজ্জল আলী (৩৫) কে তার এক সহযোগী খালেদ মিয়া (৫৩) সহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি তফাজ্জল আলীর কাছ থেকে ১ টি পাসপোর্ট, এমিরেটস এয়ারলাইন্সের টিকেট, ২ টি ড্রাইভিং লাইসেন্স, ২ টি মোবাইল ফোন, ৫ টি দেশিবিদেশি সিমকার্ড ও ৩৩৮ দিরহাম উদ্ধার করা হয়। সহযোগী খালেদ মিয়ার কাছ থেকে নগদ ১৯,৩০০ টাকা, একটি মোবাইল ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়।

উল্লেখ্য যে, গত ১ নভেম্বর ২০২১ ভোররাতে হত্যাকান্ডে ব্যবহৃত ও মাইক্রোবাস সহ এজাহারনামীয় ২ জন আসামি জুয়েল (৪৫) ও কাজী আমির হোসেন হীরা(৪০) কে গ্রেফতার করা হয়।

সাংবাদিক সম্মেলনে আরো জানানো হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তফাজ্জল আলী হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে সে জানায় বিগত ২ জুন ২০২০ তারিখ নিহত নাজমুল আসামি জুয়েলের উপর হামলা করে পঙ্গু করে দেয়।

মূলত প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা থেকে হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে। আসামিরা তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য ১০/১৫ দিন আগে থেকে ভিকটিমকে নজরদারি করতে থাকে।

ঘটনার দিন হামলা পরিকল্পনার অংশ হিসাবে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাসে করে চৈত্রঘাট কালী মন্দিরের সামনে হামলাকারীরা অপেক্ষা করতে থাকে।

ঐদিন বাজার কিছুটা জনশূন্য হলে ভিকটিম নাজমুল একা পেয়ে তফাজ্জলের নেতৃত্বে ৮/১০ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে দ্রুত সটকে আত্মগোপনে চলে যায়।

জিজ্ঞাসাবাদে তফাজ্জল আরো জানায় পূর্বপরিকল্পনা অনুযায়ী বিদেশে পলায়নের জন্য আগে থেকেই প্লেনের টিকেট কাটা ছিল।

সাংবাদিক সম্মেলন শেষে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া আরো জানান, মৌলভীবাজার জেলা পুলিশ সকল ধরনের হত্যা,ধর্ষণ ও নৃশংস সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে সবসময়ই আপোষহীনভাবে কাজ করে যাচ্ছে।

এ ঘটনায় জড়িতদের বিচারের সম্মুখীন করতে দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করছে জেলা পুলিশ। তিনি মৌলভীবাজার বাসীকে নিরাপদ রাখতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102