সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক পুরস্কার: সাংবাদিক রোজিনাকে ডিআরইউর শুভেচ্ছা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৪৮৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য ও দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলাম আন্তর্জাতিক পুরস্কার ‘ফ্রি প্রেস অ্যাওয়ার্ড ২০২১’ পাওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ডিআরইউ।

বুধবার রোজিনা ইসলামের এই অর্জনে ডিআরইউ কার্যনিবাহী কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান সংগঠনটির সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রোজিনা ইসলামের এই অর্জনে ডিআরইউর সদস্যরা গর্ববোধ করছেন এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করছেন। রোজিনা ইসলামের আজকের অর্জন গোটা সাংবাদিক সমাজের অর্জন।

পুরস্কারটি রোজিনা ইসলাম পেয়েছেন সেরা অদম্য সাংবাদিক বা মোস্ট রেজিলিয়েন্ট জার্নালিস্ট শ্রেণিতে। মুক্ত সাংবাদিকতার জন্য লড়াই করা সাংবাদিকদের এই পুরুস্কার দেয়া হয়। গত বছর একই পুরস্কার পেয়েছিলেন এ বছর শান্তিতে নোবেল পাওয়া ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা। নেদারল্যান্ডসের ফ্রি প্রেস আনলিমিটেড এই পুরস্কার প্রদান করে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102