শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আজ হাইকোর্টে সাবেক মন্ত্রী মতিন খসরুর প্রথম জানাজা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৩৯৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার:আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরু মারা গেছেন। তার প্রথম জানাজা হাইকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

বুধবার আবদুল মতিন খসরুর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মহিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ বৃহস্পতিবার সকালে হাইকোর্টে আবদুল মতিন খসরুর প্রথম জানাজা হবে। এর পর তাকে কুমিল্লার বুড়িচং উপজেলায় নেওয়া হবে। বুড়িচং উপজেলার হাইস্কুল মাঠে তার দ্বিতীয় জানাজা হবে এবং তার নিজ গ্রাম মিরপুরে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। 

মতিন খসরু গত ১৬ মার্চ থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

চিকিৎসাধীন অবস্থায় বুধবার ৪টা ৫০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

গত ১২ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী। তিনি বিএনপি সমর্থক প্রার্থী ফজলুর রহমানকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন। 

সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও শোক জানিয়েছেন সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, যমুনা গ্রুপের চেয়ারম্যান প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ১৯৯১ সালে কুমিল্লা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মতিন খসরু। তারপর ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৯ সালে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ৭ম সংসদে (১৯৯৬-২০০১) আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102