বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৫১১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির নেতা নাজমুল হাসানকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩১ অক্টোবর) দুপুরের দিকে দুর্বৃত্তরা একটি মাইক্রোবাসে এসে চৈত্রঘাট বাজার এলাকার নিজ বাসার সামনে ছুরিকাঘাতে আহত করা হয় নাজমুলকে।

স্থানীয়রা নাজমুলকে দ্রুত উদ্ধার করে সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। তার মৃত্যুর খবর পেয়ে বিক্ষুব্ধ জনতা একই এলাকার প্রতিপক্ষ জুয়েল আহমদের বাড়িতে হামলা চালায় ও ভাঙচুর করে।

নিহত নাজমুল উপজেলার রহিমপুর ইউনিয়নের প্রতাপী গ্রামের লুকুছ মিয়ার ছেলে।

রহিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আজির উদ্দীন বলেন, প্রতাপী গ্রামের জুয়েল আহমদের সঙ্গে নাজমুলের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

আহতাবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে নাজমুল তার ওপর হামলায় জড়িতদের নাম প্রকাশ করেছেন। ছুরিকাঘাতের সময় তোফায়েল, রাসেল, মাসুদ ও তফজ্জুল নামের চারজনকে চিনতে পেরেছেন বলে জানান তিনি।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ এখনও আসেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102