শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

বিএনপিকে মানুষ আওয়ামী লীগের বিকল্প ভাবতে পারছে না: কাদের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৪২৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ক্ষমতার রাজনীতিতে বিএনপিকে মানুষ আওয়ামী লীগের বিকল্প ভাবতে পারছে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি রোববার সকালে তার বাসভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, সরকার চায় শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দল। কিন্তু বিএনপি মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলতে চায়। তাদের আন্দোলন কথাসর্বস্ব ভার্চুয়াল। 

তিনি বলেন, বিএনপির এসব কর্মসূচির সঙ্গে জনগণ ও রাজপথের কোনো সংযোগ নেই।

ভুল থেকে শিক্ষা নিতে না পারাই বিএনপির বড় ব্যর্থতা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভুল থেকে শিক্ষা নেওয়ার সৎসাহস আছে বলেই আওয়ামী লীগের জনপ্রিয়তার পাল্লা এখন অনেক ভারি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102