শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্বাস্থ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ১৭ নথি গায়েবে থানায় জিডি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৪৯৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে গুরুত্বপূর্ণ ১৭টি নথি গায়েব হয়েছে।

এসব নথি খুঁজে পেতে গত বৃহস্পতিবার সন্ধ্যার পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব নাদিরা হায়দার বাদী হয়ে এ জিডি করেন।

শনিবার শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে থানায় লিখিত এই অভিযোগটি করা হয়।

জিডিতে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর বুধবার নথিগুলোর ফাইল কেবিনেট আলমারিতে রাখা হয়। পরদিন দুপুর ১২টায় কাজ করতে গিয়ে দেখা যায় ফাইলগুলো কেবিনেট আলমারির মধ্যে নেই।

শাহবাগ থানা সূত্রে জানা গেছে, জিডিতে ১৭টি নথির নম্বর ও বিষয় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, শহীদ তাজউদ্দীন আহমেদ, রাজশাহী মেডিকেল কলেজসহ অন্যান্য মেডিকেল কলেজের কেনাকাটা সংক্রান্ত একাধিক নথি, ইলেকট্রনিক ডেটা ট্র্যাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু মুখ ও স্তন ক্যানসার স্ক্রিনিং কর্মসূচি, রিপোর্ট অধিদপ্তরের কেনাকাটা, ট্রেনিং স্কুলের যানবাহণ বরাদ্দ ও ক্রয় সংক্রান্ত নথি।

অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হাওলাদার বলেন, ‘জিডি হওয়ার পর আর সচিবালয় খোলা ছিল না। ফলে, আমরা এ বিষয়ে তদন্ত করতে পারিনি। আজ রোববার সচিবালয় খুললে আমরা সেখানে যাব। তদন্ত শুরু করব। জিডিতে ১৭টি নথির স্মারক নম্বর ও বিষয় উল্লেখ করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102