শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

রাঙামাটিতে সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে দিনব্যাপি খতমে কোরান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৪০৭ এই পর্যন্ত দেখেছেন

তৌসিফ মান্নান, রাঙামাটি: ২৯ শে অক্টোবর২০২১ইং তারিখ রোজ শুক্রবার রাঙ্গামাটি রিজার্ভ বাজার মসজিদ কলোনি সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে এক আজিমুশশান ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দিনব্যাপী খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে দুরুদে সালাম পাঠের মাধ্যমে কলোনির উন্নয়ন, সকল বিপদ আপদ, বালা মুসিবত থেকে রক্ষা পাওয়া সহ মসজিদ কলোনি যতো বাসিন্দা ইন্তেকাল করেছেন তাদের সকলের জন্য এবং সকল মুসলিম উম্মার শান্তি কামনায় আল্লাহর দরবারে দোয়া চেয়ে মোনাজাত পরিচালনা করেন রিজার্ভ বাজার জামে মসজিদের পেশইমাম হাফেজ মোহাম্মদ মৌলানা নঈম উদ্দিন।

খতমে কোরআন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব আনোয়ার মিয়া বানু, এডভোকেট জনাব মোঃ শাহ আলম, ব্যবসায়ী জনাব মোঃ নিজাম উদ্দীন, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব মোঃ শফিউল আজম, বৈশাখী টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি জনাব কামাল উদ্দিন, রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ শফিউল নেজাম, এলাকার মুরব্বি হাজী মোঃ নুরুল আলম, প্রবাসী মোঃ আবুল কালাম, প্রবাসী মোঃ করিম, মোঃ বাবুল সওদাগর, মোঃ রফিক সওদাগর, মোঃ ইদ্রিস সওদাগর, শফিক সওদাগর, রিজার্ভ বাজার
মসজিদ কলোনী সমাজ কল্যাণ সংঘের আহবায়ক জনাব মুশফিকুর রহমান মাসুদ, সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ সোহেল, সিনিয়র সদস্য তৌসিফ মান্নান, সদস্য মোহাম্মদ তারেক, ইসমাইল হোসেন মুন্না, মোঃ তারেক সওদাগর , মোঃ ইমন,শাকিল, আরিফ, মারুফ, নাসির, জিকু সাজ্জাদ, ফাহিম ও মসজিদ কলোনির সর্বস্তরের ময়মুরুব্বি সহ বিভিন্ন উলামা বৃন্দ।

বাদ আছর নামাজের পরে ফাতেহা শরীফের মাধ্যমে রিজার্ভ বাজার মসজিদ কলোনি সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে প্রতিটা ঘরে ঘরে তবারক বিতরণ করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102