শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

আমিরাতে বাংলাদেশ কমিউনিটিকে দেশে বিনিয়োগের আহ্বান প্রবাসীমন্ত্রীর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৪৪৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ কমিউনিটিকে দেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) আমিরাতের ফুজাইরা প্রদেশে বাংলাদেশ সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

একইসঙ্গে দেশের উন্নয়নের স্বার্থে সব প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিও গুরুত্বারোপ করেন মন্ত্রী।

শুক্রবার (২৯ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

প্রবাসীদের জন্য বর্তমান সরকারের নেওয়া নানা কার্যক্রম তুলে ধরে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, সরকার প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে দৃঢ় প্রতিজ্ঞ। এরই অংশ হিসেবে সরকার বাংলাদেশি কারিকুলামে শিক্ষা প্রসারের লক্ষ্যে প্রবাসীদের সন্তানদের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর অর্থায়নে প্রবাসে স্কুল প্রতিষ্ঠা করেছে। এছাড়াও আরও অনেক উদ্যোগ বাস্তবায়নাধীন।

সভায় বাংলাদেশি কর্মী ও ব্যবসায়ীরা মন্ত্রীর কাছে বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং রেমিটেন্সে দুই শতাংশ প্রণোদনা দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মো. আবু জাফর, এন আর বি (সিআই পি) অ্যাসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহমান নাসির, কাউন্সিলর (শ্রম) ফাতেমা জাহান প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102