শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার এর সাক্ষাৎ অনুষ্ঠিত পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

ত্রিশালে খাদ্যের গোডাউনে অগ্নিকান্ড।মজুদ পুড়ে ছাই

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ২২৮ এই পর্যন্ত দেখেছেন


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ত্রিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে খাদ্য ও মুড়ির গোডাউন। গতকাল (১০ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে এগারোটার সময় ত্রিশাল পৌর শহরে ইসলামিক সেন্টার রোড সংলগ্ন ব্যাবসায়ী মের্সাস শেখ ফয়েজ এন্টার প্রাইজের মালিক মোশারফ হোসেন মিলনের খাদ্য ও মুড়ির গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস এর ২টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।ব্যবসায়ী আলহাজ্ব মোশারফ হোসাইন মিলন জানান, আমি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে বাড়িতে চলে যাই । জনৈক ব্যক্তি আমাকে ফোন করে জানান গোডাউনে আগুন লেগেছে। তাড়াতাড়ি ঘটনাস্থলে এসে দেখি গোডাউনে অগ্নিকাণ্ডের সব মাল পুড়ে গেছে। যার আনুমানিক মুল্য প্রায় ১৭ লক্ষ টাকা। কাউন্সিলর মেহেদী হাসান নাসিম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী মোশারফ হোসোইন মিলনের ব্যাপক ক্ষতি হয়েছে। ত্রিশাল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা সরকার জানান, গতরাত অগ্নিকাণ্ডের সংবাদ শুনে আমরা ঘটনাস্থলে এসে দেখি গোডাউনে আগুন লেগে সব মালামাল পুড়ে গেছে। ত্রিশাল ইসলামী ব্যাংকের ম্যানেজার শাহরিয়ার হোসেন জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। খবর পেয়ে পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102