বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত

দৈনিক জনকণ্ঠে চাকরিচ্যুত সাংবাদিকদের ওপর হামলা, আহত ১০

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৪৩৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দৈনিক জনকণ্ঠে চাকরিচ্যুত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

রোববার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর নিউ ইস্কাটনে জনকণ্ঠ অফিসের সামনে এই ঘটনা ঘটে। এতে ১০ সাংবাদিক আহত হন। চাকরিচ্যুত সাংবাদিকরা জানান, তাদেরকে অন্যায়ভাবে জনকণ্ঠ থেকে চাকরিচ্যুত করা হয়েছে। এর প্রতিবাদে রোববার দুপুর ১২টা থেকে জনকণ্ঠ অফিসে তালা ঝুলিয়ে দেন তারা। পরে অফিসের সামনের রাস্তা অবরোধ বিক্ষোভ করতে থাকেন। বিকেল সাড়ে ৪টার দিকে ‘একদল সন্ত্রাসী’ তাদের উপর হামলা চালায়। এতে ১০ জন সংবাদকর্মী আহত হন। তাদের মধ্যে সাংবাদিক ওয়াজেদ হীরা ও সহ-সম্পাদক সাজু আহমেদের অবস্থা গুরুতর। তাদেরকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।সাংবাদিকদের ওপর এমন হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া তীব্র নিন্দা জানিয়ে বলেন, যারা সাংবাদিকদের উপর হামলা চালিয়ে আহত করেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করছি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী তার ফেসবুক প্রোফাইলে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।তিনি লিখেন,দৈনিক জনকণ্ঠ ভবনের সামনে ন্যায্য দাবিতে আন্দোলনরত সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলাকারীদের বিচার দাবি করছি।এদিকে সন্ধ্যা ৬টার দিকে জনকণ্ঠ অফিসের প্রধান ফটকে তালা খোলা দেখা গেছে। অফিসের নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন, সারাদিন অফিস তালা দিয়ে রাখায় তাদের কাজকর্ম স্থবির হয়ে ছিল। জনকণ্ঠের বর্তমান কর্মীরাই এই হামলা করেছেন।

তবে এ বিষয়ে জনকণ্ঠ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102