শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

নূর ও রেজা কিবরিয়ার বিরুদ্ধে মামলার আবেদন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৪২০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রদ্রোহমূলক অপরাধের’ অভিযোগে নতুন ঘোষিত রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া, সদস্য সচিব নুরুল হক নূর ও যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমানের  বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বুধবার বিকেলে রাজধানীর শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে মামলার ওই আবেদন করা হয়।

সাম্প্রদায়িক হামলার নির্দেশ ও এতে মদদদানের অভিযোগে এ মামলার আবেদন করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আল মামুন। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার এ আবেদন সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করেছে পুলিশ।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার বলেন, এটি রাজনৈতিক বিষয়। যাচাই-বাছাই করে আমরা মামলা নেব।

মামলার আবেদনে বলা হয়, দুর্গাপূজার বিজয়া দশমীর দিনে বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ ইন্ধনে এবং নুরুল হক ও রেজা কিবরিয়ার নির্দেশে চট্টগ্রামের জে এম সেন হলসহ বিভিন্ন পূজামণ্ডপে হামলা চালান গণ অধিকার পরিষদ নামের জঙ্গি ও সাম্প্রদায়িক সংগঠনের স্থানীয় কতিপয় নেতা। এ ঘটনার পরপরই যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমান ফেসবুক লাইভে এসে ওই ঘটনা অস্বীকার করে দেওয়া এক বক্তব্যে সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102