শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

৩ বাহিনীর কর্মকর্তাদের অবসরের বয়সসীমা সমতাকরণের প্রস্তাব

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ২২৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সেনা, বিমান ও নৌবাহিনীর কর্মকর্তাদের অবসরের বয়সসীমা সমতাকরণ চায় সংসদীয় কমিটি। এ বিষয়ে সশস্ত্রবাহিনী বিভাগের একটি প্রস্তাবে একমত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বুধবার (২৭ অক্টেবর) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপরিশ করেছে। বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে।

কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন এবং বেগম নাহিদ ইজাহার খান অংশ নেন।

জানা গেছে, কমিটি তার আগের বৈঠকে এ সুপারিশ করে। এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে অগ্রগতি বুধবারের বৈঠককে অবহিত করা হয়।

এতে বলা হয়, সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়- তিন বাহিনীর কর্মকর্তাদের অবসরের বয়সসীমা সমতাকরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে সশস্ত্রবাহিনী বিভাগ থেকে পূর্ণাঙ্গ প্রস্তাব পেলে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এছাড়া সংসদীয় কমিটিকে পটুয়াখালীতে বাস্তবায়নাধীন শেখ হাসিনা সেনানিবাস প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনের জন্য ব্যবস্থা গ্রহণের যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102