শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

কাপ্তাইতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৪১৮ এই পর্যন্ত দেখেছেন

তৌসিফ মান্নান, রাঙামাটি: মঙ্গলবার রাতে উপজেলার নতুন বাজার এলাকায় কাপ্তাইতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সংঘর্ষে ১জন নিহত হয়েছে। নিহত সজিবুর রহমান ৫ ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের জেলা কমিটির সদস্য।

নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহীনুর রহমান এবং কাপ্তাই ইউনিয়নের চেয়ারম্যান লতিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের আবাসিক চিকিৎসক ওমর ফারুক জানিয়েছেন, রাতে আহত আবস্থায় ৪ জনকে হাসপাতালে নিয়ে আসলে কাপ্তাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার সজিবুল রহমান মৃত্যুবরন করেন, বাকী ৩ জনের চিকিৎসা চলছে। তিনি আরও জানান, হাতপাতালের বাইরে প্রচুর মানুষ ভীড় করেছে, জেলা প্রশাসককে পুরো বিষয়টি অবহিত করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, নিহত সজিব আওয়ামীলীগের মনোনীত বর্তমান চেয়ারম্যান আব্দুল লতিফের সমর্থক। লতিফ এবার আবারো দলীয় মনোনয়ন পেয়েছেন। তার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন আওয়ামীলীগের বহিষ্কৃত সাধারন সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারি বাদল। মঙ্গলবার রাতে নতুন বাজার এলাকায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে বচসা বাঁধলে তা সংঘর্ষে রূপ নেয় এবং এইসময় ভারি কিছু দিয়ে মাথায় আঘাত করায় গুরুতর আহত হন সজিবুর রহমান ওরফে সজিব মেম্বার। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখানেই চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন।

দশদিন আগে গত ১৭ অক্টোবর এই উপজেলার সদর ইউনিয়নের প্রতিবেশী চিৎমরম ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী নেথোয়াই মারমাকে নিজ বাসায় গুলি করে হত্যা করে একদল সশস্ত্র দুর্বৃত্ত। ওই ঘটনার পর এই ইউনিয়নের নির্বাচিন পিছিয়ে ২৮ নভেম্বর নির্ধারন করেছে নির্বাচন কমিশন। কাপ্তাইয়ের বাকি তিন ইউনিয়নের নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ এই ঘটনার জন্য প্রশাসনকে দায়ি করে বলেন, নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে আগেই প্রশাসনকে জানানোর পরও কোন ব্যবস্থা না নেয়ার কারনে এই ঘটনা ঘটেছে। এটি পূর্ব পরিকিল্পিত ঘটনা। আমি এর সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করছি।’

পুলিশের কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব জানিয়েছেন, ‘ বাজারে চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি থেকে মারিমারির ঘটনা ঘটে, পরে সজিবুর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে। ঐ ঘটনায় ৪ জনকে পুলিশ আটক করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।’

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102