শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

কুমিল্লার ঘটনা পাগল ইকবালের নয়, পাগল সরকারের কাজ: অলি আহমদ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ বলেছেন, কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন শরিফ রাখার ঘটনা পাগল ইকবালের পক্ষে ঘটানো সম্ভব নয়। এটি ‘পাগল সরকারের’ কাজ।

তিনি বলেন, সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ফলে বর্তমান অবৈধ সরকার ক্ষমতায় থাকার কোনো অধিকার রাখে না।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে দলের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, বর্তমান সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। তারা অবৈধ সরকার। রাতের আঁধারে ভোট চুরি করে তারা সরকার গঠন করেছে। বাংলাদেশে এখন দুর্নীতির মাত্রা চরম আকার ধারণ করেছে। জনগণের ওপর অত্যাচারের মাত্রাও সর্বকালের রেকর্ড ভেঙেছে। লুটপাট-দুর্নীতির কারণে দেশের স্বাস্থ্য খাতে বিপর্যয় নেমেছে।

তিনি বলেন, সরকার মানুষের পকেট কেটে দুর্নীতি করছে। মেগা প্রজেক্টের নামে মেগা লুট করছে। বিদেশে টাকা পাচার করছে। বাকশালী কায়দায় দেশ চালাচ্ছে।

বিদ্যমান সমস্যা সমাধানে যত দ্রুত সম্ভব একটি জাতীয় সরকার গঠনের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমদের সভাপতিত্বে সভায় এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব বেলাল, ড. নিয়ামুল বশির, অ্যাডভোকেট মনজুর মোর্শেদ ও যুগ্ম মহাসচিব তমিজ উদ্দিন টিটু প্রমুখ বক্তব্য রাখেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102