শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

সরকার দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে: ফখরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশ পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদি আচরণের আশ্রয় নিয়ে দেশকে ক্রমান্বয়ে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দলের সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।

তিনি বলেন, সম্পূর্ণ জোর-জবরদস্তিমূলকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী বর্তমান আওয়ামী লীগ সরকার মানুষের ভোটের অধিকারকে ধুলিস্মাৎ এবং গণতান্ত্রিক অধিকারকে ধ্বংসের মাধ্যমে গোটা দেশকে কারাগারে পরিণত করেছে। বিরামহীনভাবে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের করা হচ্ছে, কারান্তরীণ করা হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মো. মারুফ মিয়া, সহ-সভাপতি সাঈদ সুমন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নিষাদ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ রায়হান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অলিউল্লাহ অলি এবং যুবদল নেতা রুবেল মুন্সির জামিন বাতিল করে কারাগারে প্রেরণ বর্তমান জনবিচ্ছিন্ন সরকার কর্তৃক সংঘটিত অপকর্মগুলোরই ধারাবাহিকতা।

বিএনপি মহাসচিব তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102