শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

অপারেশনের পর সুস্থ আছেন বেগম জিয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছোট একটি অপারেশনের পর সুস্থ আছেন এবং বিপদমুক্ত রয়েছেন বলে জানিয়েছেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।

সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, অপারেশনের পর খালেদা জিয়া তার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান এবং ছোট ভাইয়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি সুস্থ রয়েছেন। চিকিৎসকরা বলেছেন এখন তার বিপদের সম্ভাবনা নেই।

উল্লেখ্য, গেল ১২ অক্টোবর জ্বর আসায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102