শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

রিজভী ও দুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৪০৯ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ২০১৮ সালে রাজধানীর শাহবাগ থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় এ গ্রেপ্তারি পরোয়ানি জারি করা হয়।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সংশ্লিষ্ট  আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘২০১৮ সালে রাজধানীর শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল আজ। কিন্তু রিজভী ও দুলু আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102