শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

একজনকে একই সময় একাধিক প্রকল্পের পরিচালক নয়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৪৩৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় একজনকে একই সময় একাধিক প্রকল্পের পরিচালক না করতে মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে।

কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেওয়া হয়।কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রী এম, এ, মান্নান, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, সাবের হোসেন চৌধুরী, বীরেন শিকদার এবং আদিবা আনজুম মিতা সভায় অংশগ্রহণ করেন।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়াধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ২০১৬-২০১৭ অর্থ বছরে গৃহীত প্রকল্পসমূহ এবং বর্তমানে চলমান প্রকল্পসমূহের আর্থিক ব্যয় ও বাস্তব অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এছাড়া ২০১৯-২০২০ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের যে কোন পাঁচটি সমাপ্ত প্রকল্পের ওপর আইএমইড প্রদত্ত মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী গৃহীত ব্যবস্থার বাস্তব অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।সভায় স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাকে প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দান করার সুপারিশ করা হয়। এছাড়া একজন প্রকল্প পরিচালককে একাধিক প্রকল্পের প্রকল্প কর্মকর্তা হিসেবে নিয়োগ না দেওয়ার জন্যও মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

এছাড়া, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা পর্যায়ের কর্মকর্তাকে গাড়ির সুবিধা প্রদান, যোগ্য ও দক্ষ জনবল নিয়োগ এবং উপজেলা কর্মকর্তাদের নিকট দুর্যোগকালীন অর্থ বরাদ্দের ব্যবস্থা রাখার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

সভায় প্রধানমন্ত্রী পায়রা সেতু উদ্বোধন করায় কমিটির পক্ষ থেকে তাকে এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়।পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ, পরিকল্পনা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। বাসস

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102