বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

আওয়ামী লীগের প্রবীণ নেতা সৈয়দ আবু নছর এর মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৩৯৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাবেক পাবলিক প্রসিকিউটর (পি,পি) বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা এডভোকেট সৈয়দ আবু নছর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।

পরিবেশমন্ত্রী শনিবার এক শোকবার্তায় জানান, বঙ্গবন্ধুর আদর্শের একজন একনিষ্ঠ অনুসারী হিসেবে এডভোকেট সৈয়দ আবু নছর দলের জন্য কাজ করে গেছেন। স্থানীয় আওয়ামী লীগ দীর্ঘদিন তার শুন্যতা অনুভব করবে।

মন্ত্রী মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, এডভোকেট সৈয়দ আবু নছর বার্ধক্যজনিত রোগে ২৩ অক্টোবর, শনিবার রাত ৯টার দিকে সিলেট নগরের মেন্দিবাগ এলাকার তিনি নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102