শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের নব নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৪৩৯ এই পর্যন্ত দেখেছেন

শাহারুল ইসলাম ফারদিন, যশোর: যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব যশোরে এ অভিষেক অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

নবনির্বাচিত কমিটির উপস্থিতিতে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ এর সম্পাদক বীর মুক্তিযুদ্ধা একরাম-উদ-দ্দৌলা, বিশেষ অতিথি হিসাবে ছিলেন দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু।

অনুষ্ঠানে যশোরের সংবাদপত্র সেবীদের অন্যতম সংগঠন যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হয়। আশা প্রকাশ করা হয়, তারা আগামী দিনে এই সংগঠনটিকে যথাযথ নেতৃত্ব দানের মাধ্যমে সদস্যদের প্রত্যাশা পূরণে সক্ষম হবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ এর সম্পাদক বীর মুক্তিযুদ্ধা একরাম-উদ-দ্দৌলা বলেন, প্রতিদিনের পত্রিকাকে দেশের আপামর জনগণের কাছে-আমরা সম্পাদক-প্রকাশক-সাংবাদিকরা নিয়ে যেতে পারি না। সেই কাজটি করেন আপনারা, অত্যন্ত দায়িত্ববান হয়ে। আমি সব সময় আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আপনাদের দাবি আদায়ে সহযোগিতা করে যাবো। তিনি বলেন, ইউনিয়নের উন্নতির জন্য তহবিল গঠনে চেষ্টা করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু বলেন, সংবাদপত্র দেশের আপামর জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয় হকাররা। তারা এ দায়িত্ব না নিলে সংবাদপত্র প্রকাশই অসার হয়ে যেত। 

যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক মোঃ জিলহাজ্ব হোসেন হকারদের উদ্দেশে বলেন, আমরা নবীন প্রবীণদের নিয়ে এই ইউনিয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখব।

সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, অভাব অনটনের মধ্যে জীবনযাত্রা চালাতে হলেও হকাররা তাদের দায়িত্ব ও কর্তব্যের প্রতি অবিচল। পত্রিকা সম্পাদক ও পত্রিকা পরিবেশকরা তাদের কখনো শত্রু হতে পারে না। কতিপয় হকার ভাইয়েরা পত্রিকার বিল পরিশোধ নিয়ে মালিক পক্ষের সঙ্গে অহেতুক ঝামলায় জড়িয়ে পড়ে নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা সংগঠণের বদনাম করছে। এটা তাদেরকে ভাবিয়ে তুলেছে। আলোচনার মাধ্যমে এ সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে। তবে হকারদের সুখ দূঃখের সাথী হয়ে পত্রিকার মালিকপক্ষ না চললে পত্রিকা গ্রাহক পরিষেবা বিপন্ন হবে এটা ভেবে দেখতে হবে। কারণে অকারণে হকাররা বারে বারে নির্যাতিত হবে সেটাও কাম্য হতে পারে না।

সভার শুরুতেই যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দগন নিজনিজ শপথ বাক্য পাঠ করেন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনুষ্ঠানের সভাপতি দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু। নবনির্বাচিত কমিটির কর্মকর্তা ও সদস্যরা হলেন: সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি সিদ্দিক রহমান, সাধারণ সম্পাদক জিলহাজ্ব হোসেন, দপ্তর সম্পাদক আল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ওলিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দীন, প্রচার সম্পাদক আজিবার রহমান, সদস্য ফারুক হোসেন ও রফিকুল ইসলাম।

উল্লেখ্য, সম্প্রতি নির্বাচনের মাধ্যমে ইউনিয়নের সদস্যবৃন্দ নয় সদস্য বিশিষ্ট নতুন কমিটি নির্বাচন করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102