শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

ছাতকে বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষনের অপরাধে আটক-১

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৪৪৭ এই পর্যন্ত দেখেছেন

সেলিম মাহবুব, ছাতক : ছাতকে শারীরিক ও বাক প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষনের শিকার হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের মন্ডলীভোগ শাহজালাল আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষক মান্নান মিয়া (৫০) কে আটক করেছে পুলিশ। সে শহরের বাগবাড়ী রাজু মিয়ার কলোনীর আব্দুল আলী ওরফে আব্দুল আলিমের পুত্র। তার বাড়ী দোয়ারা উপজেলার পাপকাপন গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভিকটিমের পিতার খোঁজে তার বাসায় যায় লম্পট মান্নান মিয়া। এ সময় ঘরে কেউ না থাকায় তার কু-দৃষ্টি পড়ে প্রতিবন্ধী ভিকটিমের উপর।সে সময় দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক ধর্ষন করে মান্নান মিয়া। এ সময় ভিকটিমের আত্মচিৎকারে আশপাশের লোকজন আসতে থাকলে ধর্ষক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-২১) দায়ের করেন।

অভিযোগ পেয়ে ছাতক থানা পুলিশের এসআই মোশারফ হোসেন অভিযান চালিয়ে শহরের বেবী ষ্ট্যান্ড এলাকা থেকে মান্নান মিয়াকে আটক করেন। ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান জানান, ধর্ষক মান্নানকে আটক করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102