শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মন্দিরে কোরআন …..…….. রুকন আহমেদ চৌধুরি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৪৭৩ এই পর্যন্ত দেখেছেন

শান্ত আমার মায়ের বুকে
আগুন কেন জ্বলে
জীবন বিধান কোরআন আমার
কেমনে মুর্তির তলে?!

কে করিল কঠিন এই  কাজ
ধর্ম কি ওর আছে,
হিন্দু মুসলিম লড়ছে বেজায়
মরছে মিছে মিছে।

যড়যন্ত্রের  বইছে বাতাস
সম্প্রিতির এই দেশে,
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান
সবাই মিলে মিশে।

ভালোই আছি আমরা সবাই
বাংলা মায়ের কোলে,
ঈদ উৎসবে মেলায় জলসায়
একে অন‍্যের হলে।

সাম্প্রদায়িক শান্তির এ দেশ
মোড়ল দাদার নয়,
অসাম্প্রদায়িক দাঙ্গায় কেন
উতাল পাতাল হয়।

গদির মায়ায়, কেউবা  টানে
ধর্ম করে পুজিঁ,
ধান্দাবাজ সব রাজনীতিবিদ
করছে এসব বুঝি।

কোরআন শুধু মুসলমানদের নয়
মানব জাতির তরে,
পড়বে কোরআন বুঝবে কোরআন
রাখবে সবার ঘরে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102