মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

যে কারণে যুক্তরাষ্ট্রসহ ১০ দেশের রাষ্ট্রদূতকে তলব করল তুরস্ক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ২১৯ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ ১০ দেশের রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে তুরস্ক। দেশটির নাগরিক সমাজের নেতা ওসমান কাভালার মুক্তির দাবি করার পর মঙ্গলবার ওই রাষ্ট্রদূতদের তলব করা হয় বলে তুরস্কের সরকারপন্থী এক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, কাভালার মামলায় দ্রুত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে গত সোমবার কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইডেন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা একটি বিবৃতি জারি করেন।

বিবৃতিতে বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে বিচার প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে। যার কারণে তুরস্কের বিচারব্যবস্থার স্বচ্ছতা, গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়।

বিবৃতিতে তুরস্কের প্রতি কাউন্সিল অফ ইউরোপের রায় মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তুরস্ক ১৯৫০ সালে এই মানবাধিকার সংগঠনে যোগ দিয়েছিল।

কাভালার মুক্তির ব্যাপারে কাউন্সিল অব ইউরোপ জানিয়েছে, ৩০ নভেম্বর তাদের পরবর্তী বৈঠকের আগে কাভালাকে মুক্তি না দিলে, তারা তুরস্কের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলবে এবং ব্যবস্থা নেবে।

এ ব্যাপারে টুইটারের তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো চলমান মামলায় রাষ্ট্রদূতরা কোনো সুপারিশ দেবেন, এটা মেনে নেওয়া যায় না। 

প্রসঙ্গত পেশায় ব্যবসায়ী কাভালা ২০১৭ থেকে কারাগারে বন্দি আছেন। তার বিরুদ্ধে ২০১৩ সালে সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে। এছাড়া ২০১৬ সালে তিনি ব্যর্থ সামরিক অভ্যুত্থানকেও সমর্থন করেছিলেন বলে অভিযোগ করা হয়। ‍যদিও ৬৪ বছর বয়সি কাভালা বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102