বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার

আঞ্জুমানে আল ইসলাহর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্টিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৪৪৭ এই পর্যন্ত দেখেছেন

কামরুল ইসলাম:  ইসলাম ও রাসুল এ পাক এর সুন্নাত সমুন্নত রাখার প্রত্যয়ে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটি ও আঞ্জুমানে আল আল ইসলাহ বৃষ্টল বাথ এন্ড সাউথ ওয়েষ্ট শাখার আয়োজনে গতকাল  অনুষ্টিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী মাহফিল। 

বৃষ্টলের স্থানীয় বায়তুল মোকাররম ইসলামিক সেন্টারে অনুষ্টিত মাহফিলে আনজুমান এ আল ইসলাহ বৃষ্টল বাথ এন্ড সাউথওয়েষ্ট শখার সাধারণ সম্পাদক মীর্জা আব্দুল হামিদ এর পরিচালনায় ও আনজুমান এ আল ইসলাহ বৃষ্টল বাথ এন্ড সাউথওয়েষ্ট শাখার সভাপতি হাফিজ মৌলানা মনছুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টানের শুরুতে নাশিদ পরবেশন করেন ক্বারীগোলাম আম্বিয়া ।

আনজুমান এ আল ইসলাহ বৃষ্টল বাথ এন্ড সাউথ ওয়েষ্ট শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ নাজমুদ্দৌলা চৌধুরীর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরুকৃত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  দারুল হাদিস লতিফিয়া লন্ডন এর মুহাদ্দিস ও লতিফিয়া কারী সোসাইটি ইউকে এর সাধারণ সম্পাদক মৌলানা মোহাম্মদ আশরাফুর 

রহমান, বিশেষ অতিথি হিসেবে বয়ানপেশ করেন ফিশপন্ড জামে মসজিদের ইমাম মৌলানা মুহাম্মদ ইরফান জালালি, ইষ্টন জামে মসজিদের ইমাম হাফিজমৌলানাআব্দুল রহিম রুমি। 

মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লতিফিয়া কারী সোসাইটি ইউ কে এর সাংগঠনিক সম্পাদক মৌলানা এনামুল হক, মিলাদুন্নবী উদযাপন কমিটির আহ্বায়ক রহিম বক্স, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান,মৌলানা আবিদউদ্দীন, মৌলানা লতিফ আহমদ, হাফিজ হাবিবুর রহমান প্রমুখ।

বক্তাগন তাদের বক্তব্যে বলেন, রাসুলেপাক হযরত মুহাম্মদকে (সা.) সৃষ্টি না করলে মহান রাব্বুল আলামীন কোনো কিছুই সৃষ্টিকরতেন না।

সকল সৃষ্টির মূলেই রয়েছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)।মানুষের কল্যাণে আল্লাহপাক যুগে যুগে যত নবী ওরাসূল প্রেরণ করেছেন, তাঁদের মধ্যে হযরত মুহাম্মদকে (সা.) সর্বশ্রেষ্ঠ হিসেবে স্থান দিয়েছেন এবং তাঁকে আখেরি নবী হিসেবে ঘোষনা করেছেন।

তাঁর পরে আর কোনো নবী ও রাসূল আসেনি এবং আসবেও না।আল্লাহপাক তাঁকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা প্রদান করেছেন।

তিনি রাসূলকে (সা.) এতটাই শ্রেষ্ঠত্ব দিয়েছেনযে, রোজ হাশরে আল্লাহর কাছে বান্দাদের ক্ষমা করার সুপারিশের অনুমতি একমাত্র তাঁরই রয়েছে। আল্লাহ তাআলা রাসূলকে (সা.) এতটাই ভালোবাসেনযে, তিনি নিজে তাঁকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন এবং তাঁর জন্য দরুদ পাঠ করেন।স্বয়ং আল্লাহর কাছে যখন রাসূল (সা.) এত প্রিয়, তখন মানুষ হিসেবে আমাদের কাছে তাঁর গুরুত্ব কত অপরিসীম তা ব্যাখ্যা করে বলার অবকাশ নেই।মানবজাতির জন্য এই দুনিয়া এবং আখেরাতের মুক্তির একমাত্র উপায় তিনি।তাঁর অনুসরণের মধ্যেই মুক্তি নিহিত রয়েছে।

আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ইসলামই হচ্ছে আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম। ইসলামের কান্ডারি রাসূল (সা.)।আমরা মুসলমানরা যে তাঁর উম্মত হতে পেরেছি, এটা স্বয়ং আল্লাহপাকের অনুগ্রহ ও করুণা ছাড়া কিছুই নয়।বলার অপেক্ষা রাখে না, রাসূলেপাক হযরত মুহাম্মদ (সা.) পুরো মানবজাতির কল্যাণের জন্যই প্রেরিত হয়েছিলেন।তাঁর আদেশ, নির্দেশ অনুসরণ এবং মেনে চলার মধ্যেই আল্লাহরপছন্দের বান্দায় পরিণত হওয়া সম্ভব। 

কাজেই, তাঁকে ভালবাসা এবং তাঁর সুন্নাহ অনুযায়ী চলা প্রত্যেক মুসলমানের অবশ্য কর্তব্য।

বক্তাগন তাদের বক্তব্যে বলেন, নামাজ পড়া আল্লাহকে স্মরণ করা ও তাকে খুশি করার 

জন্য। নামাজ না পড়লে বেহেস্তে প্রবেশ অসম্ভব।আল্লাহ পাক ফরমান আমার বন্ধুকে সালাম ও দুরুদ না পাঠ করলে নামাজ সম্পুর্ণ হবে না।কবরের শেষ প্রশ্নের জবাবে আল্লাহ পাকেররাসুল সাঃ কে দেখিয়ে তার সমন্ধে জিজ্ঞাসা করা হবে যারা সঠিক উত্তর দিতে পারবেন 

তিনি জান্নাতের মেহমান হয়ে যাবেন সেজন্য আমাদের সবাইকে আল্লাহ পাকের বন্ধু হুজুরে পাক এর শান মান ও তার উপর সব সময় দুরুদ ও সালাম পেশ করতে হবে।

মিলাদ মাহফিল আয়োজনকারীদের জন্য 

বিশেষ অভিজ্ঞতা হচ্ছে এই, মিলাদ অনুষ্ঠানকারীরা সারাবছর আল্লাহর আশ্রয়ে নিরাপদে থাকে এবং উদ্দেশ্য ও মকসুদ 

হাসিলের আনন্দ তাড়াতাড়ি উপভোগ করতে পারে।আল্লাহ তাআলা রহমত নাজিল করেন মিলাদুন্নবীর রাতে যারা ঈদোৎসব পালন 

করে তাদের প্রতি।আর যাদের অন্তরে দুশমনী হঠকারিতা থাকে তাদের অন্তর সেকাজে আরও শক্ত হয়ে যায়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মবশ্বির আলী, বৃষ্টল বাংলা প্রেসক্লাবের সভাপতি ও ইউ কে বিডি টিভির ভাইস প্রেসিডন্ট কামরুল ইসলাম, বৃষ্টল বাংলা প্রেসক্লাবের 

সাধারণ সম্পাদক ও ইউ কে বিডি টিভির ম্যানেজিং ডাইরেক্টর ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন, মোবারক আলী, যুবলীগ সাধারণ সম্পাদক লিটন আলম বদরুল, মামুন মিয়া, জাহিদ আহমদ সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতি হাফিজ মৌলানা মনছুর আহমদ চৌধুরী তার সমাপনি বক্তব্যে সহীহ শুদ্ধঁভাবে কোরআন শরীফ শিক্ষা প্রদানের জন্য আসন্ন রমজান মাসে দারুল কিরাত সেন্টার প্রতিষ্টায় সহায়তার জন্য কমিউনিটির নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102