শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

হাইকোর্ট বিভাগে ৯ বিচারপতিকে স্থায়ী নিয়োগ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৩৭৪ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নয়জন বিচারপতিকে স্থায়ী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অতিরিক্ত বিচারপতি হিসেবে দুই বছর আগে তারা নিয়োগ পেয়েছিলেন। 
 
রাষ্ট্রপতির আদেশে সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

নয় বিচারপতি হলেন- বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি মো. জাকির হোসেন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি কাজী ইবাদত হোসেন, বিচারপতি কে এম জাহিদ সারওয়ার, বিচারপতি এ কে এম জহিরুল হক ও বিচারপতি কাজী জিনাত হক। শপথের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে।

২০১৯ সালের ২১ অক্টোবর সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এরমধ্যে চারজন জেলা জজ, তিনজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও দুইজন আইনজীবী রয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102