শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

বৃটেনের ওয়েলস পরিদর্শনে স্কটিশ এমপি ফয়ছল চৌধুরী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২৩৮ এই পর্যন্ত দেখেছেন

বদরুল মনসুর : বৃটেনের ওয়েলসের রাজধানী ঐতিহ্যবাহী কার্ডিফ শহরে ব্যাস্ত সময় পার করলেন স্কটিশ এমপি ফয়ছল চৌধুরী।বাঙালির গৌরব এবং গর্বের প্রতীক, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি লিডার স্কটিশ পার্লামেন্টের লেবার পার্টি থেকে প্রথম বাঙালি নির্বাচিত এমপি মোহাম্মদ ফয়ছল চৌধুরী এমবিই, বৃটেনের ওয়েলসের রাজধানী ঐতিহ্যবাহী কার্ডিফ শহরে দু’দিনের সংক্ষিপ্ত সফরে এসে ব্যস্ত সময় পার করলেন , ওয়েলস পার্লামেন্ট, কার্ডিফ ক্যাসল , কার্ডিফ শহীদ মিনার পরিদর্শন সহ ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের সংবর্ধনা অনুষ্ঠান ও ডিনার পার্টিতে যোগ দিয়েছেন।

গত ১৫ অক্টোবর ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আব্দুল আলীম এর সভাপতিত্বে এবং সাবেক প্রেসিডেন্ট দিলাবর এ হুসেইন এর পরিচালনায় অনুষ্ঠিত ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েলস পার্লামেন্টের ফার্স্ট মিনিস্টার মার্ক ডাকফোর্ড।
অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সেক্রেটারি জেনারেল আজিজুর রহমান ও কার্ডিফ ,সুইনডন‌, নিউপোর্ট সোয়ানসি সহ বিভিন্ন শহর থেকে আগত বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। এছাড়া ও ওয়েলস পার্লামেন্টে সফরকালে স্কটিশ এমপিকে স্বাগত জানান এসেম্বলি মেম্বার জুলি মরগান।


এদিকে গত ১৬ অক্টোবর এর কার্ডিফের ইন্টারর্ন্যাশনাল মাদার লঙ্গুয়েজ মনুমেন্ট শহীদ মিনার পরিদর্শনকালে শহীদ মিনার ফাউন্ডার ট্রাস্ট কমিটির সেক্রেটারি জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর এর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্কটিশ এমপি ফয়ছল চৌধুরীকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কার্ডিফ কাউন্টি কাউন্সিলের কাউন্সিলার দিলওয়ার আলী, কমিউনিটি লিডার শেখ মোহাম্মদ তাহির উল্লা,দিলাবর এ হুসেইন, আলহাজ্ব আসাদ মিয়া, সেলিম আহমেদ, আবুল কালাম মুমিন, মোক্তার আহমদ ও গুলশান আলী সহ অন্যান্যরা।


স্কটিশ পার্লামেন্টের লেবার পার্টি থেকে নির্বাচিত এমপি মোহাম্মদ ফয়ছল চৌধুরী তাঁর সম্মানে সকলআয়োজনের জন্য কার্ডিফ তথা ওয়েলসবাসী সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102