বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

দেশে ফিরেছেন স্পিকার ড. শিরীন শারমিন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৪৪৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দেশে ফিরেছেন। রোববার (১৭ অক্টোবর) সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতালির রোমে অনুষ্ঠিত ‘প্রি-কপ২৬ পার্লামেন্টারি মিটিং’ এবং রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ‘থার্ড ইউরেশিয়ান উইমেন্স ফোরাম’-এ অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন তিনি।

উল্লেখ্য, স্পিকারের নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, আবিদা আনজুম মিতা এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন দেশে ফিরেছেন।

এর আগে, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ৭ অক্টোবর রাত ১টা ৪০ মিনিটে ইতালির রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102