বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

বৈশ্বিক ক্ষুধা সূচকে পাকিস্তান-ভারতকে ছাড়িয়ে এগিয়ে বাংলাদেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৪২৭ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: বৈশ্বিক ক্ষুধা সূচকে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সূচকে বাংলাদেশের অবস্থান ৭৬তম।

বৃহস্পতিবার বৈশ্বিক ক্ষুধা সূচক (জিএইচআই) এ তালিকা প্রকাশ করে। খবর এনডিটিভির।

এ বছরের সূচকে দেখা যায়,  পাকিস্তান ও ভারতের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। পাকিস্তানের অবস্থান ৯২তম আর ভারতের অবস্থান ১০১তম। বাংলাদেশের স্কোর হচ্ছে ১৯.১, পাকিস্তানের ২৪.৭ আর ভারতের ২৭.৫।

২০২১ সালে বিশ্বের ১১৬ দেশের ওপর সমীক্ষা চালিয়েছে বৈশ্বিক ক্ষুধা সূচক (জিএইচআই)।  এতে বাংলাদেশ গত বছরের তুলনায় এক ধাপ পিছিয়েছে।  অবশ্য এবার সমীক্ষা চালানো দেশের সংখ্যাও বেড়েছে।

২০২০ সালে ১০৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৭৫তম। এবার ১১৬ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৬তম। ৭৬তম অবস্থানে রয়েছে নেপালও।

এ তালিকায় পাঁচ থেকেও কম স্কোর নিয়ে বেলারুশ, তুরস্ক,  উরুগুয়ে,  চীন,  কুয়েত ও ব্রাজিলসহ ১৮ দেশ শীর্ষে অবস্থান করছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102