শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

বিএনপির রঙিন স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে: কাদের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৪১৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার বিএনপির যে রঙিন স্বপ্ন তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে।

‘আওয়ামী লীগ প্রতিমুহূর্তে দুঃস্বপ্ন দেখছে- এই বুঝি বিএনপি এলো, আওয়ামী লীগের ক্ষমতা গেলো’- বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে সেতুমন্ত্রী ​বলেন, ক্ষমতা দেওয়ার মালিক সর্বশক্তিমান আল্লাহ এবং এদেশের জণগণ। কাজেই দুঃস্বপ্ন বিএনপিই দেখছে।

শুক্রবার ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে নিয়ে দুঃস্বপ্ন দেখার কোন কারণ নেই। কারণ তারা গত একযুগ ধরে নির্বাচন ও রাজপথে এমন কোন সক্ষমতা দেখাতে পারেনি যে আওয়ামী লীগ দুঃস্বপ্ন দেখবে।

এ সময় বিএনপি সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, বিএনপির শাসনামলে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য প্রতিটি রাত ছিলো দুঃস্বপ্নের। শুধু তাই নয়, সনাতন ধর্মাবলম্বীদের জন্যও প্রতিটি রাত ছিলো দুঃস্বপ্নের, এই বুঝি মন্দিরে, বাড়িঘরে হামলা হলো!… তারা নতুন করে সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে এবং সহযোগিতা করছে।

কুমিল্লার ঘটনায় বিএনপির বক্তব্য অনেকটা ঠাকুর ঘরে কেরে, আমি কলা খাইনার মতো উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আসলে বিএনপি নেতারা অন্ধ বলেই সবকিছুতেই অন্ধকার দেখতে পান।

দোষারোপের রাজনীতির দুষ্টচক্রে বিএনপি আবর্তিত হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ থেকে তারা বের হতে পারছে না।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102