বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা নিয়ে জেলার মন্দিরগুলোতে জোহরা আলাউদ্দিন এমপি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৪৮০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার : সনাতন ধর্মাবলম্বলীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মহাঅষ্টমীতে জেলা সদর সহ রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী পাঁচগাঁও পূজা মন্ডপসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করে মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পৌছিয়ে দেন মৌলভীবাজার ও হবিগঞ্জ আসনের সংসদ সদস্য (মহিলা আসন-৩৬) এবং মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দীন এমপি।

জেলা ব্যাপী পুজো মন্ডপ পরিদর্শনের অংশ হিসেবে বুধবার বিকেলে তিনি প্রথমে রাজনগর উপজেলার টেংরাবাজার কেন্দ্রীয় মন্দির পরিদর্শনে যান। এরপর তিনি উপজেলার বিভিন্ন কেন্দ্রীয় মন্দির এবং চা-বাগানের মন্দিরে গিয়ে চা শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা বার্তা পৌছে দিয়ে রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী পাঁচগাঁও ইউনিয়নের দূর্গাবাড়ী পরিদর্শনে যান।

পুজো পরিদর্শনকালে তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজায় মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও আয়োজকবৃন্দের প্রস্তুতির মধ্য দিয়ে পূজার আনন্দ সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক এটাই একান্ত কামনা। সরকারের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপে অনুদান প্রদানসহ মন্ডপের নিরাপত্তা নিশ্চিতের সবরকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পূজামন্ডপে কেউ যেন কোনপ্রকার বিশৃঙ্খলা না করে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন আওয়ামী লীগ সরকার আপনাদের পাশে আছে এবং আগামীতেও থাকবে।”

মন্দির পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান খান, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রেজিয়া রহমান, রাজনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, ৬নং টেংরা ইউপি চেয়ারম্যান মোঃ টিপু খান, মহিলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক রাহিলা আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট ফারহানা চৌধুরী, পৌর মহিলা আওয়ামী লীগ সভাপতি রুবিনা ইয়াসমীন, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম ও মৌলভীবাজার তাকরিম ফাউন্ডেশনের সদস্যগণসহ আরো অনেকে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102