শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

যশোরে ট্রেন-ট্রলি সংঘর্ষে চালক নিহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৪০৫ এই পর্যন্ত দেখেছেন

শাহারুল ইসলাম ফারদিন: যশোর সদরের চুড়ামনকাঠি রেল ক্রসিং এ পাকশিগামী যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় ট্রলি চালক নিহত হয়েছেন। নিহত সাইদুল ইসলাম (৪০) চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা মল্লিকপাড়ার বাসিন্দা। মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা ১১ টা ৪৫ মিনিটে মুন্সি মেহেরুল্লাহ রেল স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিলো।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সাইদুল ইসলাম চুড়ামনকাটি বাজার থেকে তার নিজস্ব ট্রলিতে মাটি বোঝাই করে ছাতিয়ানতলার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ছাতিয়ানতলা মল্লিকপাড়া রেল লাইনের উপর পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা পাকশিগামী একটি যাত্রীবাহী ট্রেন এসে ধাক্কা দেয়। এ সময় টলিসহ সাইদুল ইসলাম ট্রেনের সামনে জড়িয়ে গেলে ট্রেন তাদের টানতে টানতে প্রায় ১ কিলোমিটার দূরে মুন্সি মেহেরুল্লাহ রেল স্টেশনে থামে।

এ সময় এলাকাবাসী সাইদুলের মরদেহ ও গাড়িটি উদ্ধার করে। দুর্ঘটনার কারনে ৩০ মিনিট সকল রেল চলাচল বন্ধ ছিলো। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে সাজিয়ালী ফাঁড়ি পুলিশ এসে পরিস্থিত শান্ত করে। পরে রেল পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহত সাইদুল ইসলামের ছেলে সুমন জানান, তার পিতাই ছিলেন তাদের পরিবারের একমাত্র আয়ের মাধ্যম।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102