শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

ছাতকে ট্রাক-সিএনজি মুখোমুখী সংঘর্ষ নিহত ২, আহত ৩

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৪৫৫ এই পর্যন্ত দেখেছেন


সেলিম মাহবুব, ছাতক : ছাতকে ট্রাক এবং সিএনজি ফোরষ্ট্রোক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২ ব্যক্তি নিহত এবং নারীসহ ৩ ব্যক্তি আহত হয়েছে। আহতদের আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

গতকাল সকাল প্রায় সাড়ে ১১টায় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু আরিফুল ইসলাম(০৬) উপজেলা নোয়ারাই ইউনিয়নের মানিকপুর গ্রামের জালাল উদ্দিনের পুত্র এবং নিহত নাজিমুল হক(২২) উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আব্দুল গফুরের পুত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের হাসনাবাদ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজিতে থাকা যাত্রী শিশু আরিফুল ইসলাম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। গুরুতর আহত আহত নাজিমুল হক, সুফিয়া বেগম, মিনারা বেগম ও কমলা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় নাজিমুল হকের মৃত্যু ঘটে। দূর্ঘটনা কবলিত সিএনজিটি জব্ধ করেছে পুলিশ। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102