শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে আরো ২১১ জন ভর্তি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়। রাজধানীসহ সারাদেশে এসময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও ২১১ জন রোগী ভর্তি হয়েছেন।

২১১ জন রোগী ভর্তি রোগী মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ১৬৪ ও ঢাকার বাইরের হাসপাতালে ৪৭ জন রোগী ভর্তি হন। এ নিয়ে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ৯৬৭ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৬ জনে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতলে ভর্তি থাকা ৯৬৭ জন রোগীর মধ্যে রাজধানী ঢাকার সরকারি বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ৭৯৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছে ১৭২ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ১ জানুয়ারি থেকে আজ রোববার পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২০ হাজার ১২৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৮৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মোট ২০ হাজার ১২৯ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্ট মাসে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন এবং ১০ অক্টোবর পর্যন্ত ১ হাজার ৯৩২ জন রোগী ভর্তি হন।

এছাড়া চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৬ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন এবং ১০ অক্টোবর পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102