মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

যুক্তরাজ্য ও জার্মানির উদ্দেশ্যে রাষ্ট্রপতির ঢাকা ত্যাগ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২৫৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য ১২ দিনের জার্মানি ও যুক্তরাজ্য সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে  কাতার এয়ার ওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট (কিউওয়াই-৬৩৯) রাষ্ট্রপতিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব মুন্সি জালাল উদ্দিন।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন এবং বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচারি, ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত অচিম ট্রস্টার, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

রাষ্ট্রপতি আবদুল হামিদের জার্মানির চ্যারিটি ইউনিভার্সিটি হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা এবং লন্ডনের আই হসপিটালে চোখের চিকিৎসা করানোর কথা রয়েছে।

মুন্সি জালাল উদ্দিন আরো জানান, ‘রাষ্ট্রপ্রধান আগামী ২২ অক্টোবর লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

৭৭ বছর বয়সী রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমার সমস্যায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই তিনি লন্ডন এবং জার্মানিতে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102