শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

বিশ্ব ডাক দিবস আজ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আজ ৯ অক্টোবর, বিশ্ব ডাক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ডাক অধিদপ্তর এ দিবসটি পালন করবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ইনোভেট টু রিকভার’।

২২টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে ১৮৭৪ সালের ৯ অক্টোবর সুইজারল্যান্ডের বের্ন শহরে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে ‘ইউনির্ভাসেল পোস্টাল ইউনিয়ন’ গঠিত হয়।

পরবর্তীতে এ সংগঠনের পক্ষ থেকে জাতিসংঘে উত্থাপিত একটি প্রস্তাব পাসের মাধ্যমে ১৯৬৯ সালে ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে ঘোষণা করা হয়।

১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) সদস্য পদ লাভ করে বাংলাদেশ। এরপর থেকে দেশে প্রতিবছর বিশ্ব ডাক দিবস পালিত হয়ে আসছে।

বিশ্ব ডাক দিবস উপলক্ষে শনিবার বিকেল ৩টায় রাজধানীর গুলিস্তানস্থ ডাক ভবনের তিন তলায় বাংলাদেশ ডাক অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে আন্তর্জাতিক হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম স্থান লাভকারী সিলেটের একজন মেয়েকে সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102