শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

আগামীকাল জার্মানি যাচ্ছেন রাষ্ট্রপতি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩২৭ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: আগামীকাল স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন ও জার্মানিতে ১২ দিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার ভোর সাড়ে ৪টায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি বার্লিনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

জয়নাল আবেদীন জানান, বার্লিনের চ্যারিটি ইউনিভার্সিটি হসপিটালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। বার্লিনে স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্যের লন্ডন হয়ে আগামী ২২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির। 

৭৭ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন।

জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই তিনি লন্ডন এবং জার্মানিতে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102